#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮, আক্রান্ত ৭৪৪

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে স্কটল্যান্ডে গত ১৭ তম দিনেও কেউ করোনায় মৃত্যু বরণ করেনি |

এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু বরণ করেছেন ৮ জন। গতকাল শনিবার ছিলো ৭৪ জন, শুক্রবার ছিলো ১২০ জন, বৃহস্পতিবার ছিলো ১৪জন, বুধবার ছিলো ৮৩ জন, মঙ্গলবার ছিলো ১১৯জন, সোমবার ছিলো ৭জন, রবিবার ছিলো ১৪ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ২০১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। গতকাল শনিবার ছিলো ৭৭১জন, শুক্রবার ছিলো ৮৮০ জন, বৃহস্পতিবার ছিলো ৮৪৫ জন, বুধবার ছিলো ৭৬৩ জন, মঙ্গলবার ছিলো ৫৮১ জন, সোমবার ছিলো ৬৮৫ জন, রবিবার ছিলো ৭৪৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৬৯৫ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫ জন, ওয়েলসে ৩ জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *