#যুক্তরাজ্য

ইউক্রেনে ঝটিকা সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য কিয়েভে এক ঝটিকা সফরে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বরিস জনসন দ্বিতীয়বারের মতো দেশটিতে আকস্মিক সফরে গেলেন।

এর আগে এপ্রিলে কিয়েভ সফরে যান বরিস। কিয়েভে পৌঁছানোর পর নিজের টুইটে তা নিশ্চিত করেছেন ব্রিটেনের এই প্রধানমন্ত্রী। তিনি জেলেনস্কির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন।

এদিকে জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অনেক দিন প্রমাণ করেছে ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন দৃঢ় ও অটল। আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে আবার কিয়েভে দেখে আমরা আনন্দিত।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার সিদ্ধান্ত কঠিন ছিল। তবে তা করতে আমাদের বাধ্য করা হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *