#খেলাধুলা

হাসপাতালে ভর্তি হয়েছেন আকরাম খান।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আকরাম খান। এবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

এ প্রসঙ্গে আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পর আকরামের বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কয়েকদিন ধরে কাশির পরিমাণ একটু বেড়ে গিয়েছিল। আরও কিছু পরীক্ষা করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।’

তিনি আরও যোগ করেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসের ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।’

শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে ডাক্তার মহিউদ্দিনের তত্ত্বাবধায়নে আছেন আকরাম। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে সাবিনা আকরাম দোয়া চেয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *