#গ্রেটার ম্যানচেস্টার

স্বাস্থ্য বিধি মেনে ম্যানচেস্টারের মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত

 

ব্রিটেনে এবার লকডাউন শিথিল হওয়ায় ঈদ উল আযহার নামাজে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করতে দেখা যায়। ৩১শে জুলাই শুক্রবার গ্রেটার ম্যানচেস্টারে বিভিন্ন মসজিদগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সরকারের বেধে দেয়া নিয়মের কারনে ম্যানচেস্টারে প্রতিটি মসজিদে ঈদের জামাতের সংখ্যা এবং মুসল্লিদের সংখ্যা নির্ধারন করা হয়েছে সীমিত পরিসরে

ম্যানচেস্টার কাউন্সিলের প্রতিটি মসজিদেই স্বাস্থ্য বিধির ক্ষেত্রে একই নিয়ম অনুসরন করা হয়। মসজিদে আগে আসলে আগে জায়গা পাবেন ভিত্তিতে আসন নির্ধারন করা হয়, ব্যতিক্রমী ম্যানচেস্টারের অন্যতম প্রাচীন বাংলাদেশী পরিচালিত শাহজালাল মসজিদ আগে ভাগেই মুসল্লিদের এপস এর মাধ্যমে আসন সংরক্ষণের আহ্বান জানায়। কেউ নামাজের সুযোগ না পেলে তাকে রাস্তায় কিংবা দাঁড়িয়ে না থেকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন মসজিদ কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিধি মেনে মসজিদে প্রবেশের পূর্বে প্রায় প্রত্যক মুসল্লির তাপমাত্রা পরীক্ষা করা হয়। এছাড়া মুসল্লিদেরকে ঘরে ওযু  পড়ে জায়নামাজ, জুতার ব্যাগ এবং মাস্ক সাথে নিয়ে এসেছেন কি না তা পরীক্ষা করে মসজিদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। স্বাস্থ্য বিধির আনুষাঙ্গিক ছাড়া কাউকে মসজিদে প্রবেশ করতে দেয়া হয়নি। একই সাথে ১২ বছরের কম বয়সি শিশু এবং ৭০ বছর বয়সের বৃদ্ধদের মসজিদে প্রবেশ করতে দেয়নি মসজিদ কর্তৃপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *