বিচ্ছিন্ন হাত জোড়া লাগলেন সিলেটের চিকিৎসকরা !
বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে চিকিৎসা বিজ্ঞানে সফলতার নতুন ইতিহাস রচিত করল সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হওয়া হাত নিয়ে হাসপাতালে আসা একরোগীর জরুরী ভিত্তিতে অপারেশন করে হাত টি জোড়া লাগানো হয়। সিলেটের ইতিহাসে এই ঘটনা এই প্রথম হলো।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ এর বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে শুক্রবার রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত অস্ত্রপচার করে বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো হয়। জটিল এ অস্ত্রোপাচারে ডাঃ মোঃ আব্দুল মান্নান এর সাথে ছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মোঃ তওফিক আলম সিদ্দিকী, ডাঃ এন এ শোভন (এ্যানেস্থেসিয়া), ডাঃ পল্লব, ডাঃ মাসুদ হোসাইন।





