#সিলেট বিভাগ

সিলেট নগরী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

সিলেট প্রতিনিধিঃ জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউ/পির ৫নং ওয়ার্ডের অন্তর্গত খিত্তারগাঁও গ্রামে সুরমা নদীর পার থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে লাশটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় গোলাম হোসেন নামের এক ব্যক্তি তার বেগুন ক্ষেতের পাশে সুরমা নদীর পারে লাশটি দেখেতে পেয়ে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে অবগত করেন।

পরে জালালাবাদ থানার এসআই মো. আমিনুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা অনুমান ৩০-৩৫ বছরের অর্ধগলিত একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেন। যার কোমরে কালো বেল্ট, কালো ফুল প্যান্ট এবং কালো ফুল হাতা শার্ট পরিহিতসহ উপুড় হওয়া ভাসমান অবস্থায় রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *