হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখীর উদ্যোগে, সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্টে মাক্স বিতরণ ।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পূর্ব ঘোষিত ১৬০০০মাক্স বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ৩নং খাদিম নগর ইউনিয়নের ধুপাগুল পয়েন্টে পথচারী সহ সাধারণ জনগনের মধ্যে ৫০০০ মাক্স বিতরণ করা হয়।
করোনাকালে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে হেল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেট।।
সামাজিক দায়বদ্ধতার এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি বিমল দেবনাথ। তিনি বলেন, প্রবাসে ও দেশে থাকা বন্ধু শুভাকাঙ্খিদের সহযোগিতায় হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখীর কার্যক্রম এগিয়ে চলছে।
মানবকল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইতিমধ্যে বিভিন্ন দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ, দরিদ্র অসুস্থদের চিকিৎসা সহায়তা-সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখী।
উক্ত মাস্ক বিতরণ কালে এতে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেট এর প্রতিষ্টাতা সভাপতি বিমল দেবনাথ,
ছালিয়ার মেসার্স সোয়েব এল.পি.জি ফিলিং স্টেশনের স্বত্বাধিকার জাবেদ আহমদ,
মনজুর হোসেন (মজনু)কেন্দ্রীয় নির্বাহী কমিটি (জাসাস)সিলেট মহানগর বিএনপির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক,তাজ উদ্দিন আহমদ টিটু,,সিলেট মহানগর কৃষক দলের যুগ্নআহবায়ক,
আবু সালেহ মোঃ তাহের,
দারুল হিকমা বয়স্ক শিশু মক্তবের সভাপতি ও হ্যাল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেট এর সদস্য আবু সুফিয়ান চৌধুরী,
ছালিয়া চেতনা সমাজ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্পাের্টস একাডেমির সিলেটের সদস্য কবির আহমদ জুয়েল, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর অন্তর্ভুক্ত বিমান বন্দর থানা আঞ্জলিক শাখার সহ-সভাপতি মো:আল -আমিন .খছরুল আহমদ.সুমন, রিপন, রাজা মিয়া
হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেটের সদস্য
রাব্বি আহমেদ তানভীর, গোলাম আজম জয়.ও
ভলেন্টারি ব্লাড ডনেশন অরগানাইজেশান সভাপতি মাহদী হাসান প্রমুখ।।
আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান, ব্যবসায়ী ও যুব সমাজ। বিজ্ঞপ্তি।





