যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২ ।
সিলেট প্রতিনিধিঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানা এলাকায় যৌন নিপীড়ন ও হুমকি প্রদানের অভিযোগে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- ধোপাগুল এলাকার খালেক মিয়ার কলোনীর বর্তমান বাসিন্দা ও মৌলভীবাজার সদর উপজেলার মশকান্দি গ্রামের মৃত জবাদ উল্যার পুত্র আব্দুল্লাহ মিয়া (৩৫) এবং ধোপাগুলের পলাশ কলোনীর বাসিন্দা ও গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আকরাম আলীর পুত্র বদরুল ইসলাম (৩০)।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে এয়ারপোর্ট থানার মামলা নং-১৩, তাং-১৩/০৯/২০২১খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) আইনের ১০ তৎসহ ৫০৬ পেনাল কোড মামলাটির তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/শাহনাজ আক্তার সঙ্গীয় ফোর্সসহ ধোপাগুল এলাকা অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





