বাংলাদেশ — সালেহ উদ্দিন সুমন।
বাংলাদেশ
সালেহ উদ্দিন সুমন।
তোমার সঙ্গে সম্পর্কের সূতোয়
এত কেন অভিমান।
এত কেন বিছিন্নতা আর
এত কেন ভাঙ্গনের গান।
হৃদয় মাঝে তোমার জন্য
উথাল পাতাল ভালবাসা।
তোমার জন্য দিবস রজনী
উজাড় করা ভালবাসা।
তোমার গর্বে হই গর্বিত
মুষড়ি তোমার অপমানে।
সকল কল্যান কামনা করি
শুধুই তোমার সম্মানে।
জননী ওগো দেশ মাতৃকা
তুমি মায়ের সমান।
জীবন দিতেও নয় ভয়
রাখতে তোমার সম্মান।





